পবিত্র ঈদুল ফিতরের সাত দিনের সরকারি ছুটির মধ্যে মেট্রোরেল যাত্রীদের জন্য বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল পরিষেবা বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী যাত্রা শুরু হবে।
চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সম্ভাব্য ঈদুল ফিতরের দিন হতে পারে ২১ মার্চ (শনিবার)। তাই ওই দিনই মেট্রোরেল বন্ধ থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সম্ভাব্য ঈদুল ফিতরের দিন হতে পারে ২১ মার্চ (শনিবার)। তাই ওই দিনই মেট্রোরেল বন্ধ থাকবে। এর আগে, ১৭ মার্চ থেকে শুরু হওয়া শবে কদরের ছুটি মিলিয়ে সরকারি কর্মকর্তারা এবার টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন।
এবারের ঈদে মেট্রোরেল চলাচলের রূপরেখা মূলত ঈদের দিনকে কেন্দ্র করে সাজানো হয়েছে, যাতে যাত্রীদের সুবিধা এবং নিরাপত্তা দুটোই নিশ্চিত করা যায়।









