রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
প্রকাশ:

বিস্তারিত
আজ শুক্রবার (৬ মার্চ) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
রাষ্ট্রপতির কর্মসূচি- সকাল সাড়ে ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
খেলাফত মজলিসের কর্মসূচি- বিকেল ৪টায় পল্টনে ফারস্ হোটেল এন্ড রিসোর্টসের সিন্দুরপুর হলে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও স্বাগত জানাবেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
ছাত্রশিবিরের কর্মসূচি- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশের রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এনসিপির কর্মসূচি- বিকেল ৩টায় বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ শীর্ষ নেতারা।








