ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে, এমন খবর সত্য নয় বলে জানিয়েছেন দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।
তার দাবি, তিনি বিমানবন্দরেই যাননি।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি গণমাধ্যমকে দেওযা এক বক্তব্যে একথা জানান জ্যেষ্ঠ এই সাংবাদিক।
এর আগে বুধবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, ওমরাহ করতে সৌদি আরব যাওয়ার পথে ইকবাল সোবহান চৌধুরীকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
জানা গেছে, ইকবাল সোবহান চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একাধিক মামলার আসামি।









