রাজধানীর শ্যামলীতে কম খরচে কিডনি প্রতিস্থাপন সেবার জন্য পরিচিত ‘মানবিক চিকিৎসক’ অধ্যাপক কামরুল ইসলামের প্রতিষ্ঠান সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন (মঈন) এর চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাবের একাধিক ইউনিট।
গতকাল রবিবার (১২ এপ্রিল) মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মো. আক্কাস আলী।
গ্রেপ্তার আসামিরা হলেন- মো. ফালান মিয়া, মো. রুবেল,মো. সুমন ও মো. লিটন মিয়া।
আক্কাস আলী জানান, শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে এক নাম্বার আসামি করে ও অজ্ঞাত ৭-৮ আট জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করে প্রতিষ্ঠানটির ওটি ইনচার্জ আবু হানিফ।
এ ঘটনায় মঈন উদ্দিন মঈনের সহযোগীকে গ্রেফতার করে র্যাব-২ ও র্যাব-৪। পরে ওই চার আসামিকে আমাদের থানায় হস্তান্তর করে র্যাব। এই ঘটনায় মূল আসামি মঈন উদ্দিনকে গ্রেফতারে আমাদের অভিযান চলছে।









