ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. বিশেষ সংবাদ

গণভোট: হ্যাঁ কি না? জেনে নিন সব

প্রকাশ:১২ জানুয়ারি, ২০২৬ সময় ১:৩২ পিএম

বিস্তারিত

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। এতে সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন ইতোমধ্যেই গণভোটের প্রচারণা শুরু করেছে। এই গণভোট জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে দল সরকার গঠন করবে, তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে কিনা তা নির্ধারণ করা হবে জনগণের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে। ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে সংবিধান সংস্কার কার্যকর হবে, আর ‘না’ ভোট জয়ী হলে চলমান ১৯৭২ সালের সংবিধান অব্যাহত থাকবে।

গণভোটে জয়ী হলে বাস্তবায়নযোগ্য সংস্কারগুলোর মধ্যে রয়েছে: তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান সনদ অনুযায়ী গঠন, দুই কক্ষবিশিষ্ট সংসদ গঠন, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ কমিটি সভাপতির পদ সংরক্ষণ, প্রধানমন্ত্রী মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। এছাড়া, সংসদ সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন হবে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিশেষ আইন (অধ্যাদেশ) জারি করা হবে এবং গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে অনুষ্ঠিত হবে। ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে সংসদ সাধারণ কাজের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে উচ্চকক্ষ গঠন করা হবে এবং সংসদের দুই কক্ষের মেয়াদ সমন্বয় করা হবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধান উপদেষ্টা শফিকুল আলম জানান, সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান রাখবে এবং জনগণকে বিষয়টি বোঝানো হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন ইতিবাচক। তিনি মনে করেন, সংবিধান সংস্কারের বিষয়ে গণভোটের মাধ্যমে জনমতের প্রতিফলন জরুরি। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণভোটকে জনগণের সরাসরি মত প্রকাশের সুযোগ হিসেবে উল্লেখ করে বলেন, ‘হ্যাঁ’ ভোট দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করবে। জাতীয় নাগরিক পার্টি ইতিমধ্যেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় আলাদা কর্মপরিকল্পনা নিতে হয়নি। শুধু গোলাপি রঙের আলাদা ব্যালট ছাপানো হয়েছে। এছাড়া ভোটকেন্দ্র, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও নির্বাচনী প্রচারণার স্থানগুলোতে আলাদা ব্যানার দৃশ্যমান রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ

  • গণভোট
  • জনমত
  • জুলাই জাতীয় সনদ
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • নির্বাচন ২০২৬
  • ভোটার গাইড
  • রাজনীতি
  • সংবিধান সংস্কার
  • সরকারি নীতি
  • হ্যাঁ না ভোট

এ বিভাগের আরো খবর

সব খবর

পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

২১ এপ্রিল, ২০২৬

সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

২১ এপ্রিল, ২০২৬

যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

২১ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

২১ এপ্রিল, ২০২৬

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২১ এপ্রিল, ২০২৬

নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

২১ এপ্রিল, ২০২৬

ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

  • সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

  • যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

  • ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

  • আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

  • ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

  • যে কারণে নারী আসনে মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী

  • মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • ৩ জেলার পুলিশ সুপারসহ ৫ এসপির বদলি

  • দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে: ববি হাজ্জাজ

  • এসি বাসের ভাড়া নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

  • যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর পদত্যাগ

  • সংরক্ষিত নারী আসনে মনোনয়নের শেষ সুযোগ আজ

  • এক চীন নীতিতে সমর্থন দিয়ে কী বার্তা দিলেন মির্জা ফখরুল?

  • কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

  • ১০ বাজারের ৯টিতে পতন, চাপে বাংলাদেশি পোশাক খাত

  • পুলিশের ইউনিফর্মে আসছে নতুন পরিবর্তন

  • শহরে নারীদের নীরব আর্তনাদের গল্প ‘প্রেশার কুকার’

  • জার্মানির মঞ্চে বাংলাদেশের ‘আলী’র জয়

  • সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

  • আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ তবে শীর্ষে দিল্লি

  • আজই কি নামবে বৃষ্টি? ৫ বিভাগে সতর্কবার্তা