বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে
আজ রোববার (৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা আলাদা দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা করা হয় ৪০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলির বিষয়টি।
সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে নামের পাশে উল্লেখিত পদে বদলি থাকবে।
অপরদিকে আরেকটি প্রজ্ঞাপনে ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে জেলার বিভিন্ন সার্কেলে বদলি করা হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে যে জনস্বার্থে এবং পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এই বড় ধরনের রদবদল করা হয়েছে। নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই বদলি আদেশ জারি করেছেন আইজিপি। বদলিকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে পুলিশ প্রশাসনের এই বড় রদবদল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেইন অব কমান্ড এবং মাঠ পর্যায়ের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।









