ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. বিশেষ সংবাদ

শুল্ক সমঝোতায় সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল- বানিজ্য সচিব

প্রকাশ:২৭ জুলাই, ২০২৫ সময় ৫:৪৭ পিএম

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ শুল্ক বিষয়ে চূড়ান্ত আলোচনায় অংশ নিতে সোমবার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে।

রবিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

বোয়িং-এর সঙ্গে বড় অর্ডার

বাণিজ্য সচিব বলেন, বোয়িং-এর ব্যবসা যুক্তরাষ্ট্র সরকার পরিচালনা করে না, এটি একটি বেসরকারি কোম্পানি। আমরা ২৫টি উড়োজাহাজ কেনার জন্য বোয়িংকে অর্ডার দিয়েছি। এর আগে আমাদের ১৪টি অর্ডার ছিল। এখন সেটা বাড়িয়ে ২৫টি করা হয়েছে।

তিনি আরও বলেন, “ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো ইতোমধ্যে ১০০টি করে বোয়িং উড়োজাহাজের অর্ডার দিয়েছে। আমাদের অর্ডারও তাদের তালিকায় যুক্ত হয়েছে। তবে বোয়িং তাদের উৎপাদন সক্ষমতা অনুযায়ী সরবরাহ করে, ফলে আমাদের উড়োজাহাজ পেতে এক থেকে দুই বছর পর্যন্ত সময় লাগবে।

চূড়ান্ত শুল্ক আলোচনা ২৯ ও ৩০ জুলাই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনা আগামী ২৯ ও ৩০ জুলাই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনাকারী সংস্থা USTR (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ)-এর অফিসে, ওয়াশিংটনে।

সচিব জানান, এই আলোচনায় অংশ নিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, প্রধান উপদেষ্টার প্রতিনিধি খলিলুর রহমান এবং আমি নিজেও যাচ্ছি। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় প্রতিনিধি দল ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।

তিনি বলেন, গত ২৩ জুলাই আমরা ইউএসটিআর-এর কাছে আমাদের অবস্থানপত্র পাঠিয়েছি। এখন সরাসরি আলোচনায় সেই বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

সয়াবিন ও তুলা আমদানির ওপর গুরুত্ব

সচিব মাহবুবুর রহমান জানান, আলোচনায় সয়াবিন ও তুলা আমদানির বিষয়টিও গুরুত্বপূর্ণভাবে স্থান পাবে। তিনি বলেন, “সয়াবিন যেসব প্রতিষ্ঠান বেসরকারিভাবে আমদানি করে, তারা যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের কাছ থেকে পণ্য আমদানির বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। শুল্ক আলোচনা চলাকালে তারাও একযোগে বৈঠক করবে।

তুলা আমদানির বিষয়ে সচিব বলেন, তিন বছর আগে আমরা ১.৮ বিলিয়ন ডলারের তুলা আমদানি করতাম। বর্তমানে সেটা কমেছে। তবে সেটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারলে একাই প্রায় ১ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব।

শুল্ক ঘাটতি কমাতে বহুমাত্রিক পরিকল্পনা

সচিব বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাস এবং বহুমুখী রপ্তানি বৃদ্ধি। এ জন্য উড়োজাহাজ কেনার মতো বড় বাণিজ্যিক সিদ্ধান্ত ছাড়াও আমদানি-রপ্তানির বিভিন্ন দিক নিয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, শুল্ক আলোচনাকে কেন্দ্র করে আমরা শুধু সরকারি পর্যায়ে আলোচনা করছি না, বেসরকারি আমদানিকারকদেরও সম্পৃক্ত করছি যাতে উভয় পক্ষ উপকৃত হয়।

ট্যাগ

  • বানিজ্য সচিব
  • যুক্তরাষ্ট্র
  • শুল্ক
  • সমঝোতা

এ বিভাগের আরো খবর

সব খবর

পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

২১ এপ্রিল, ২০২৬

সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

২১ এপ্রিল, ২০২৬

যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

২১ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

২১ এপ্রিল, ২০২৬

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২১ এপ্রিল, ২০২৬

নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬

অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

২১ এপ্রিল, ২০২৬

ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

২১ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • পে-স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব

  • সংসদের কেনাকাটায় দুর্নীতি তদন্তের দায়িত্বে ৫ এমপি

  • যে ৬ শর্তে সংসদ অধিবেশন দেখতে পারবে শিক্ষার্থীরা

  • ইরান যুদ্ধের প্রভাব এবার শয়নকক্ষে

  • আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নওগাঁয় চার খু’নে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • অভিবাসন নিয়ে ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

  • ঢামেকে ভুয়া শিক্ষার্থী আটক, মিলল চাঞ্চল্যকর তথ্য

  • যে কারণে নারী আসনে মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী

  • মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • ৩ জেলার পুলিশ সুপারসহ ৫ এসপির বদলি

  • দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে: ববি হাজ্জাজ

  • এসি বাসের ভাড়া নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

  • যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর পদত্যাগ

  • সংরক্ষিত নারী আসনে মনোনয়নের শেষ সুযোগ আজ

  • এক চীন নীতিতে সমর্থন দিয়ে কী বার্তা দিলেন মির্জা ফখরুল?

  • কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

  • ১০ বাজারের ৯টিতে পতন, চাপে বাংলাদেশি পোশাক খাত

  • পুলিশের ইউনিফর্মে আসছে নতুন পরিবর্তন

  • শহরে নারীদের নীরব আর্তনাদের গল্প ‘প্রেশার কুকার’

  • জার্মানির মঞ্চে বাংলাদেশের ‘আলী’র জয়

  • সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

  • আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ তবে শীর্ষে দিল্লি

  • আজই কি নামবে বৃষ্টি? ৫ বিভাগে সতর্কবার্তা