যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসা (বি১/বি২)থাকাকালীন অবস্থায় কোনো ডিগ্রি বা কোনো প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।
ঢাকায় মার্কিন দূতাবাস সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
দূতাবাসের বার্তায় উল্লেখ করেছে, অল্প সময়ের জন্য হলেও ভিসার অনুমোদন ছাড়া শিক্ষাগত প্রোগ্রামে অংশ নেওয়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।









