রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে
প্রকাশ:

বিস্তারিত
ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা এবং অনেক সংগঠন।
আজ (৪ এপ্রিল) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
এইচআরসিবিএমের কর্মসূচি
সকাল ৯টায় কেরানীগঞ্জের রুহিতপুরে শিশু ধর্ষণের ঘটনার বিষয়ে তদন্তের পর ঘটনার বর্ণনা গণমাধ্যমে তুলে ধরবে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশি মাইনোরিটিস (এইচআরসিবিএম)।
স্বাধীনতা কনসার্টের ভেন্যু পরিদর্শন
বেলা ১১টায় ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ উপলক্ষে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে নির্ধারিত ভেন্যু পরিদর্শন করা হবে। ‘স্বাধীনতা কনসার্ট’-এর ‘ঢাকা টিম’-এর সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকাতে অনুরোধ করা হয়েছে।







