রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি
প্রকাশ:

বিস্তারিত
আজ শুক্রবার (২৭ মার্চ) বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই এক নজরে তা জেনে নেওয়া যাক।
র্যাবের ব্রিফিং
বেলা ১১টায় র্যাব-৪ ব্যাটালিয়ন সদর দফতরে পল্লবীর যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলার কিলিং মিশনে অংশগ্রহণকারী দুই শুটার বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। বিফ্রিং করবেন র্যাব-৪ সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির।
ডিএসসিসি প্রশাসকের কর্মসূচি
বিকেল ৫টায় রাজধানীর লালবাগে লালবাগ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানের উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এতে আরও উপস্থিত থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।







