রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি
প্রকাশ:

বিস্তারিত
আজ সোমবার (১৬ মার্চ) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
পরিবেশ মন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় ফেনীর দাগনভুইয়ায় দাদনারখাল এলাকায় দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচিতে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রীর কর্মসূচি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকাল ১০টায় মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
পরিদর্শনের পরে সকাল সাড়ে ১০টায় মহাখালী বাসস্ট্যান্ড আউট গেইটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।







