জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে ওই শিক্ষার্থীর লাশ
উদ্ধার করা হয় বলে হলের প্রভোস্ট অধ্যাপক মো. নজরুল ইসলাম প্রান্তিক জানান ।
মৃত অরূপ রতন কনিস্ক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
প্রভোস্ট নজরুল ইসলাম বলেন, “দুপুর ২টার দিকে কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে খবর পাই। পরে আনুমানিক ২টা ১০ মিনিটে ৪১৩ নম্বর কক্ষে গিয়ে অরূপ রতনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।”
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।








