ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. প্রবাস

শৈশবের স্মৃতিতে ডুবে জাইমার আবেগঘন ফেসবুক পোস্ট

প্রকাশ:২৩ ডিসেম্বর, ২০২৫ সময় ৪:০১ পিএম

বিস্তারিত

দীর্ঘ প্রায় ১৮ বছর পর বাবার সঙ্গে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তাদের দেশে ফেরার কথা রয়েছে। পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে যাওয়ার সময় জাইমা ছিলেন অল্প বয়সী।

তবে দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাটানো স্মৃতি আজও তার মনে গভীরভাবে জড়িয়ে আছে—দেশে ফেরার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সেসব স্মৃতির কথা তুলে ধরেছেন তিনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে জাইমা রহমান লেখেন, পরিবারের অভিভাবক হিসেবে দাদির মমতা ও যত্ন তার জীবনের অন্যতম প্রিয় স্মৃতি। তিনি স্মরণ করেন, স্কুলজীবনে ফুটবল টুর্নামেন্ট জিতে মেডেল পাওয়ার পর দাদির কাছে গিয়ে সেই গল্প শোনানোর মুহূর্তটি।

প্রধানমন্ত্রী হয়েও দাদি কীভাবে মনোযোগ দিয়ে তার কথা শুনেছিলেন এবং গর্বের সঙ্গে অন্যদের কাছে সেই গল্প বলতেন—সে অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলেছে।

জাইমা রহমান বলেন, লাখো মানুষের কাছে দাদি ছিলেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তাদের কাছে তিনি ছিলেন পরিবারের ‘দাদু’। ছোট ছোট মুহূর্তে পাশে থাকা, সাহস জোগানো আর মন দিয়ে শোনার মধ্য দিয়েই নেতৃত্বের প্রথম পাঠ তিনি পেয়েছেন বলে উল্লেখ করেন জাইমা। তার ভাষায়, নম্রতা, আন্তরিকতা ও মনোযোগী শ্রবণ—এই গুণগুলোই প্রকৃত নেতৃত্বের ভিত্তি।

প্রবাসে কাটানো সতেরো বছর তার জীবনকে নতুনভাবে গড়ে তুলেছে উল্লেখ করে জাইমা রহমান বলেন, বিদেশে থেকেও তিনি কখনো নিজের শিকড় ভুলে যাননি।

লন্ডনের দিনগুলো তাকে বাস্তববাদী ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন করেছে, তবে হৃদয়-মন সবসময় বাংলাদেশেই ছিল। আইন পেশায় কাজ করতে গিয়ে মানুষের গল্প, ন্যায়বিচারের লড়াই এবং বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা তাকে দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলেছে বলেও তিনি লেখেন।

নিজের প্রয়াত দাদা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে জাইমা রহমান লেখেন, তাকে কখনো না দেখলেও সততা ও দেশপ্রেমের আদর্শ তিনি শুনে এসেছেন।

সেই আদর্শই তার পরিবার বহন করে চলেছে। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিবর্তন ও গণআন্দোলনের প্রেক্ষাপটে তিনি নেপথ্যে থেকে যতটুকু পেরেছেন ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।

দেশে ফেরার প্রসঙ্গে জাইমা রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে ফেরা তার জন্য আবেগ ও অনুভূতির এক বিশেষ সংমিশ্রণ। দেশে ফিরে দাদির পাশে থাকতে, বাবাকে সর্বাত্মক সহায়তা করতে এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য কাজ করতে চান তিনি।

মানুষের সঙ্গে সরাসরি কথা বলে, নিজের অভিজ্ঞতায় বাংলাদেশকে নতুন করে জানতে চান বলেও জানান জাইমা রহমান।

ট্যাগ

  • আবেগঘন পোস্ট
  • খালেদা জিয়া
  • জাইমা রহমান
  • জিয়া পরিবার
  • তারেক রহমান
  • দাদির স্মৃতি
  • দেশে ফেরা
  • বিএনপি
  • রাজনীতি
  • শৈশবের স্মৃতি

এ বিভাগের আরো খবর

সব খবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক

২০ এপ্রিল, ২০২৬

স্পেনের নতুন সিদ্ধান্তে উচ্ছ্বসিত বাংলাদেশি অভিবাসীরা

১৫ এপ্রিল, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীর মৃত্যু

১৩ এপ্রিল, ২০২৬

এপ্রিলের ১২ দিনে প্রবাসী আয়ে রেকর্ড

১৩ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশের বড় সাফল্য

১২ এপ্রিল, ২০২৬

দুই সন্তান ফেলে টিকটক প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

১২ এপ্রিল, ২০২৬

ভিসার মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্রে অবস্থান অবৈধ

১২ এপ্রিল, ২০২৬

মালয়েশিয়ায় আটক ৭৯ বাংলাদেশি

৯ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক

  • স্পেনের নতুন সিদ্ধান্তে উচ্ছ্বসিত বাংলাদেশি অভিবাসীরা

  • মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীর মৃত্যু

  • এপ্রিলের ১২ দিনে প্রবাসী আয়ে রেকর্ড

  • আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশের বড় সাফল্য

  • দুই সন্তান ফেলে টিকটক প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

  • ভিসার মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্রে অবস্থান অবৈধ

  • মালয়েশিয়ায় আটক ৭৯ বাংলাদেশি

  • নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসীর মৃ'ত্যু

  • টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

  • মধ্যপ্রাচ্যে নিহত মামুনের মরদেহ গ্রহণ করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

  • বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যার ঘাতক গ্রেফতার

  • মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের সম্মাননা পেলেন নাহিদ

  • স্বপ্নভঙ্গের সাগর, ভূমধ্যসাগরে ঝরে প্রাণ

  • যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দূতাবাসের সতর্কবার্তা

  • ভারতের টুরিস্ট ভিসা নিয়ে বড় সুখবর

  • স্বাধীনতা দিবস উদযাপন করল ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি

  • সৌদিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • ফ্রান্সে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

  • সৌদিতে নিহত মোশাররফের লাশ আসছে আজ

  • সৌদি আরবে ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

  • সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

  • ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

  • বিএনপি ডেনমার্কের উদ্যোগে ইফতার মাহফিল