ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. প্রবাস

স্পেনে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

প্রকাশ:১৭ ডিসেম্বর, ২০২২ সময় ৭:১৫ পিএম

বিস্তারিত

যথাযোগ্য মর্যাদায় স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রথম পর্বে সকাল ১১টায় দূতাবাসের সদস্যদের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এনডিসি। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে একমিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সকাল সাড়ে ১১টায় দূতাবাস মিলনায়তনে পবিত্র কোরআন থেকে তিলওয়াতের মাধ্যমে শুরু হয়। মহান বিজয় দিবসটি উপলক্ষে উক্ত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল, কমার্শিয়াল কউন্সিলর রেদোয়ান আহমেদ, প্রথম কউন্সিলর (শ্রম) মুতাসিমুল ইসলাম, কউন্সিলর দীন মোহাম্মদ ইনামুল হক। অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

এরপর আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন রাষ্ট্রদূত মোহাম্মদ সরওয়ার মাহমুদ(এনডিসি),মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর বক্তব্য উপস্থাপন করেন।

শুরুতেই তিনি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিজয়ের আনন্দঘন এদিনে তিনি স্পেনে প্রবাসী সকল বাংলাদেশীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান । তিনি উল্লেখ করেন স্বাধীনতা বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ অর্জন। তবে এ অর্জনের পিছনে রয়েছে বাঙ্গালী জাতির দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের গৌরবোজ্জল ইতিহাস। তিনি আরো বলেন, আমাদের গৌরবোজ্জল স্বাধীনতার চেতনাকে ধারন করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে পরিপূর্ণতা দানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁর ঘোষিত ও নেতৃত্বে রূপকল্প ২০২১ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এরই ধারাবাহিকতায় একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে সরকার রূপকল্প ২০৪১ এবং ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ গ্রহণ করেছে। বাংলাদেশ নানা চড়াই উত্রাই অতিক্রম করে দৃঢ় প্রত্যয়ে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

আলোচনা সভায় ভারতের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিক, স্পেনের পদস্থ কর্মকর্তা, স্পেন প্রবাসী বাংলাদেশী প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সকল শহীদের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দকে দুপুরের খাবারের আপ্যায়ন করা হয়।

আনন্দবাজার/কআ

ট্যাগ

  • বাংলাদেশ দূতাবাস
  • বিজয় দিবস উদযাপন
  • স্পেন

এ বিভাগের আরো খবর

সব খবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক

২০ এপ্রিল, ২০২৬

স্পেনের নতুন সিদ্ধান্তে উচ্ছ্বসিত বাংলাদেশি অভিবাসীরা

১৫ এপ্রিল, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীর মৃত্যু

১৩ এপ্রিল, ২০২৬

এপ্রিলের ১২ দিনে প্রবাসী আয়ে রেকর্ড

১৩ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশের বড় সাফল্য

১২ এপ্রিল, ২০২৬

দুই সন্তান ফেলে টিকটক প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

১২ এপ্রিল, ২০২৬

ভিসার মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্রে অবস্থান অবৈধ

১২ এপ্রিল, ২০২৬

মালয়েশিয়ায় আটক ৭৯ বাংলাদেশি

৯ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক

  • স্পেনের নতুন সিদ্ধান্তে উচ্ছ্বসিত বাংলাদেশি অভিবাসীরা

  • মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীর মৃত্যু

  • এপ্রিলের ১২ দিনে প্রবাসী আয়ে রেকর্ড

  • আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশের বড় সাফল্য

  • দুই সন্তান ফেলে টিকটক প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

  • ভিসার মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্রে অবস্থান অবৈধ

  • মালয়েশিয়ায় আটক ৭৯ বাংলাদেশি

  • নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসীর মৃ'ত্যু

  • টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

  • মধ্যপ্রাচ্যে নিহত মামুনের মরদেহ গ্রহণ করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

  • বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যার ঘাতক গ্রেফতার

  • মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের সম্মাননা পেলেন নাহিদ

  • স্বপ্নভঙ্গের সাগর, ভূমধ্যসাগরে ঝরে প্রাণ

  • যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দূতাবাসের সতর্কবার্তা

  • ভারতের টুরিস্ট ভিসা নিয়ে বড় সুখবর

  • স্বাধীনতা দিবস উদযাপন করল ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি

  • সৌদিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • ফ্রান্সে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

  • সৌদিতে নিহত মোশাররফের লাশ আসছে আজ

  • সৌদি আরবে ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

  • সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

  • ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

  • বিএনপি ডেনমার্কের উদ্যোগে ইফতার মাহফিল