- বাংলাদেশ-দুবাই বিমান চলাচল
বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত যাতায়াতে এক থেকে ১ লাখ ১০ হাজার টাকা বিমান ভাড়া দিতে হচ্ছে। অপরদিকে পাশ্ববর্তী দেশ পাকিস্তান ও ভারত থেকে দুবাইয়ের রিটার্ন টিকেট পাওয়া যাচ্ছে মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকায়। এতে দুবাই যাতায়াতে বাংলাদেশিদের অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। বাংলাদেশিদের ক্ষেত্রে এ বৈষম্য দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দুবাইয়ের প্রাণকেন্দ্র আল নাখিলে প্লানার ট্র্যাভেল ভ্যাকেশন এন্ড ট্যুরিজম নামে একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান বক্তরা। এ সময় বক্তব্য রাখেন আজমানের শেখ সুলতান নাসের হুমায়দি রাশেদ আল নুয়াইমি, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা, এম এম শফিকুল ইসলাম।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অসংখ্য বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল ও ট্যুরিজম কোম্পানি প্রতিষ্ঠিত হলেও বিমান ভাড়া বৃদ্ধির প্রেক্ষিতে সহনশীলভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেনা ট্রাভেল মালিকরা। আরব আমিরাতে অসংখ্য বাংলাদেশি এ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। প্লানার ভ্যাকেশন বাংলাদেশী টুরিষ্টদের জন্য নতুন কিছু প্যাকেজ নিয়ে হাজির হলেও বিমান ভাড়ার চরম ঊর্ধ্বগতিতে প্রতিষ্ঠানটি যাত্রী সেবা দিতে হিমশিম খাচ্ছে। বিমান ভাড়া বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশি টুরিস্টরা দুবাই আসতে ভয় পাচ্ছে বলে অভিযোগ প্রতিষ্ঠানটির।
আনন্দবাজার/এম.আর









