চেক প্রজাতন্ত্রের জাতীয় দিবসের (স্বাধীনতা দিবস) উপলক্ষে রাষ্ট্রপতি মিলোস জেমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভুঁইয়া। বৃহস্পতিবার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি।

এ সময় তিনি পৃথকভাবে সকল রাষ্ট্রদূতের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। স্বাস্থ্যগত কারণে তিনি বসে ছিলেন।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
তিনি বলেন, সাক্ষাৎকালে আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের কথা জানিয়ে। এজন্য চেক প্রজাতন্ত্রের সরকার এবং জনগণকে আন্তরিক অভিনন্দন।
রাষ্ট্রপতির আমন্ত্রণে আগামীকাল (শুক্রবার) জাতীয় দিবসে আরেকটি সংবর্ধনা অনুষ্ঠিত হবে যাতে মন্ত্রী, উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এবং কূটনৈতিক মিশনের প্রধানরা উপস্থিত থাকবেন।
আনন্দবাজার/কআ








