সৌদিতে কর্মহীন ২১ লাখ প্রবাসী
প্রকাশ:

বিস্তারিত
করোনার প্রাদুর্ভাবের কারণে সৌদিতে কর্মহীন হয়ে পড়েছে প্রায় ২১-২২ লাখ প্রবাসী। এসব প্রবাসীদের সহায়তা দিতে বাংলাদেশ সরকার থেকে যে প্রণোদনা দেওয়া হয়েছে তাও পর্যাপ্ত নয়। এছাড়া এসব প্রণোদনা সঠিক ভাবে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করছেন অনেক প্রবাসী
প্রবাসীরা বলছেন, আমাদেরও কাছে সঠিক ভাবে প্রণোদনা আসতেছে না। তাদের কাছে এসব প্রণোদনা না দিয়ে তাদের তালিকা করে পরিবারকে যেন সহায়তা প্রদান করা হয় সে জন্য সরকারের কাছে আবেদন করেছেন তারা।
এছাড়া সৌদিতে ৫ শতাং ভ্যাটকে ১৫ শতাংশ ভ্যাটে উন্নিত করেছে। এতে করে স্বল্প আয়ের প্রবাসীরাও পড়ছে বিপাকে।
দেশটিতে মঙ্গলবার পর্যন্ত দেশটিতে নতুন করে প্রায় দুই হাজারসহ মোট আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে মারা গেছে ৯ জন।
এদিকে সৌদিতে করোনা ভাইরাসের কারণে রমজান মাসটি ভিন্ন আঙ্গিকে পালন করছে। সৌদি নাগরিক এবং প্রবাসীরা একে অপরকে সহযোগিতা করার জন্য এই রমজান মাসটাকে উৎসর্গ করেছেন বলেও জানা যায়।
আনন্দবাজার /শহক








