বাংলাদেশ থেকে বিনা খরচে কর্মী নিয়োগের পরিকল্পনা করছে মালয়েশিয়া। গতকাল মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামার খবরে দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলা সেগরান এই তথ্য জানান।
কুলা সেগরান আরও জানান, ‘নতুন এই চুক্তির জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে নতুন কিছু শর্ত নিয়ে আলোচনা চলছে। আলোচনা এখন প্রায় শেষ পর্যায়ে। কর্মীর সব খরচ বহন করবে নিয়োগদাতা কোম্পানি। ভিসা ফি, শারীরিক পরীক্ষা, নিরাপত্তা পরীক্ষা, লেভি চার্জ ও যাতায়াতের বিমান ভাড়া সবই তারা প্রদান করবে। এই মাসেই বাংলাদেশ সফর করবে একটি ওয়ার্কিং কমিটি। আর অল্প কিছু বিষয় সমাধান করা বাকি রয়েছে। এগুলো সমাধান হলেই মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাবে বাংলাদেশের জন্য।’
মালয়েশিয়া ২০১৮ সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে। গত রবিবার বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘আমি মালয়েশিয়ার শ্রমবাজার খোলার পক্ষে নয় যতক্ষন পর্যন্ত নির্ধারিত খরচে কর্মীদের যাওয়া নিশ্চিত না হয়।’
কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে তাদের শোষণ করার অনেক ঘটনা রয়েছে অহরহ। অনিয়ন্ত্রিতভাবে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ বন্ধ করতে এ পদ্ধতি অবশ্যই দরকার বলে মনে করেন কুলা সেগরান।
অনন্দবাজার/এস.কে









