সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মিজ কাউসার আজিজকে পদায়ন করেছে সরকার।
তিনি মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়।
মিজ কাউসার আজিজ সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) মিজ আফরোজা আখতারের স্থলাভিষিক্ত হবেন।









