রোববার (১৮ এপ্রিল) সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। অন্যদিকে, সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে হাইকোর্টের বিচারিক কার্যক্রম।
ইতোমধ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টের ৬৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। যেখানে ২৯ টি একক বেঞ্চ ও ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে। ২০২৬ সালের ৮৪ নম্বর বেঞ্চ গঠনবিধিতে বলা হয়েছে, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিট হতে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে সুপ্রিম কোর্টের এক মাসের অবকাশ (সাপ্তহিক ও সরকার নির্ধারিত ছুটিসহ) ছুটি শুরু হয়। তবে এ সময়ে হাইকোর্টের কিছু নির্ধারিত বেঞ্চে বিচারকাজ (ছুটির দিন ব্যতীত) চলে। এছাড়া অবকাশের সময় আপিল বিভাগের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকলেও এই সময়ে নির্ধারিত দিনে আপিল বিভাগের চেম্বার আদালতে বিচারকাজ চলে।
আগামীকাল খুলছে সুপ্রিম কোর্ট
প্রকাশ:

বিস্তারিত
এক মাস অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।








