বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিভিন্ন সময়ে তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়।
ভোরে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে পৌঁছায় নববধূ মিতু, তার বোন লামিয়া এবং দাদি রাশেদা বেগমের মরদেহ। সকাল দশটায় জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। মাইক্রোবাস চালক নাইম শেখের জানাজা হয় সাড়ে এগারোটায় নিজ গ্রামের বাড়ি রামপালে। এরপর সেখানেই দাফন করা হয় তাকে। এছাড়া মিতুর নানির মরদেহ সালনা গ্রামে জানাজার পর দাফন করা হয়েছে।
এদিকে, শুক্রবার দুপুরে মোংলায় বর সাব্বিরসহ তার পরিবারের ৯ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের রামপালের বাবুবাড়ি এলাকায় বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বর-কনেসহ মোট ১৪ জন নিহত হন।









