চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তাপমাত্রা। আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলছে, এটি মাঝারি মানের তাপপ্রবাহ। এতে করে এলাকাজুড়ে তীব্র গরমের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।
শুক্রবার (৩ এপ্রিল) সংবাদমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ একেএম নাজমুল হক।
নাজমুল হক জানান, রাজশাহী, খুলনা বিভাগসহ আরও ৯টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে ঢাকা বিভাগের ৫টি জেলাও রয়েছে। এটা আমাদের বিকেল ৩টার রেকর্ড।









