খামখেয়ালি নয়, স্পিকারকে অভিভাবক মেনেই ত্রয়োদশ সংসদের সদস্যরা এগিয়ে যাবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে দ্বিতীয় ও শেষ দিনের কর্মশালায় মন্ত্রী এ কথা জানান।
কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে মন্ত্রী জানান, দেশে প্রকৃত অর্থে কার্যকরী সংসদ উপহার দিতেই এ কর্মশালা। সংসদে যোগ দেওয়া নবীন সদস্যরা যেন মানসিক চাপ না নেন, সে লক্ষ্যেই এটির আয়োজন।
কর্মশালায় তথ্যমন্ত্রী আরও জানান, সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদে রাষ্ট্রপতি প্রথম ভাষণ দেবেন। ইতোমধ্যে সেই প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৮ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো সংসদে যাবেন।









