ঈদের দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। শনিবার বেলা পৌনে ১টার দিকে তিনি স্ত্রী, কন্যা ও অন্যান্য পরিবারের সদস্যদের নিয়ে জিয়া উদ্যানে মা–বাবার কবর জিয়ারত করেন। এ সময় বিএনপির নেতারাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল ১০টায় কূটনীতিক, শিক্ষাবিদ ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বহু বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পেরে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। দেশের নাগরিক হিসেবে আল্লাহর কাছে দোয়া করেন, যেভাবে দেশের মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করেছে, আগামী দিনগুলোতে আরও বেশি শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে সক্ষম হন—এই প্রত্যাশা রাখেন তিনি।