সকলে যেন সামর্থ্য অনুযায়ী নয় প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা পায় সে বিষয়টি সরকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শনিবার (১৪ মার্চ) বিকেলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
এসময় ডা. জুবাইদা বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারি হাসপাতালগুলো দালাল মুক্ত করতে সকল চিকিৎসকদের সহায়তা চান। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে রোগীদের চিকিৎসা দিতে আহ্বান জানান।
অনুষ্ঠানে ড্যাব এর পক্ষ থেকে সকল চিকিৎসকদের সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত হয়ে নিয়মিত চিকিৎসা প্রদানের আহ্বান জানিয়ে সকল ন্যায্য চাহিদা পূরণে পাশে থাকার আশ্বাস দেয়া হয়।









