ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনীর কমান্ডারের অবস্থান লক্ষ্য করে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে জানানো হয়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই লক্ষ্যভিত্তিক ও আকস্মিক হামলার ঘোষণা দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিস্থিতি এখন ‘অনিশ্চয়তার মধ্যে রয়েছে’ বলে উল্লেখ করা হয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তাসনিম আরও জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ইরান ইতোমধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ১০টি ধাপ সম্পন্ন করেছে।
সূত্র : তাসনিম নিউজ এসেন্সি









