সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার (ডিআইএফসি) এলাকায় একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার সময় শহরের আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে বিস্ফোরণের স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং পেছনে দুবাইয়ের প্রতীকী স্থাপনা বুর্জ খলিফাও দৃশ্যমান ছিল।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়,বিস্ফোরণের জায়গা থেকে ধোঁয়া উঠছে। পেছনে দুবাইয়ের বিখ্যাত ভবন বুর্জ খলিফা দেখা গেছে।
আমিরাতের কর্মকর্তারা বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ড্রোন প্রতিহত করার সময় তার ধ্বংসাবশেষ একটি ভবনের বাইরের অংশে পড়ে সামান্য ক্ষতি করেছে।
দুবাই কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, একটি লক্ষ্যবস্তুকে সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে এর ধ্বংসাবশেষের কারণে একটি ভবনের সামনের অংশে সামান্য ক্ষতি হয়েছে।
এদিকে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে হামলার হুমকি দেওয়ার পর দুবাইয়ের কিছু ব্যাংক তাদের কর্মীদের অফিস খালি করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
সূত্র : দ্যা সান।









