পরমাণু কার্যক্রম স্থগিত নিয়ে নতুন করে প্রস্তাব দিয়েছে ইরান, তবে তা সরাসরি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরান সর্বোচ্চ পাঁচ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখতে প্রস্তুত থাকার প্রস্তাব দেয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
প্রতিবেদনে দুইজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এবং একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, সাম্প্রতিক আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানের কাছে ২০ বছর পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখার দাবি জানায়।
এর বিপরীতে ইরান সর্বোচ্চ পাঁচ বছরের জন্য কার্যক্রম স্থগিতের প্রস্তাব দেয়, যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হয়নি।









