নানা বাধা বিপত্তি পেরিয়ে ২০২৬ এর নির্বাচনে অংশগ্রহণ করেছে তরুনদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন পরবর্তী রাজনীতির বন্ধুর পথ পাড়ি দেওয়ার উদ্দেশে এবার সেই দলে বিভিন্ন প্লাটফর্ম থেকে ভিড়তে যাচ্ছে আরও তরুণরা।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে মাধ্যমে এনসিপিতে যোগদান করবেন জুলাই অভ্যুত্থানের তরুণরা।
এই আলোচনায় রয়েছে, রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের (ইউনাইটেড পিপলস বাংলাদেশ) নেতারা। সংগঠনটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত, মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ ৩৩ জন নেতা-কর্মী যোগ দিচ্ছেন এনসিপিতে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দও আলোচনায় রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দফতর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারা এনসিপিতে আসতে যাচ্ছে।









