বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলছিলেন, প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা। শুধু শিক্ষকের দেয়া পাঠ্যসূচি অনুসরণ করা নয় বরং ছাত্ররা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর প্রতিটি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করবে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে গাজীপুরের টঙ্গী তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালমনাই এসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আমীরে জামায়াত বলছিলেন, তা'মীরুল মিল্লাত প্রতিষ্ঠা হয়েছিল মূলত ইমানদার, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য। আলহামদুলিল্লাহ, তা আস্তে আস্তে পূরণ হতে চলেছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে এই গর্বিত প্রতিষ্ঠানের তিনজন ছাত্র জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন।
‘বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা নির্বাচিত হয়েছেন আগামীতে তারাই নতুন বাংলাদেশ তারাই বিনির্মাণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এসময় ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার যেসকল ছাত্র শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।









