রাজধানীর গ্রিন রোড এলাকায় অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পরপরই তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, হাসপাতালের ষষ্ঠ ও সপ্তম তলায় ধোঁয়া দেখা গেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের খবরে হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।









