দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে যানবাহনভেদে জ্বালানি তেলের ক্রয়সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
শুক্রবার (৬ মার্চ) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক নির্দেশনায় এ ক্রয়সীমা নির্ধারণ করে দেয় বিপিসি।
নির্দেশনা জানানো হয়, মোটরসাইকেল প্রতিদিন সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেটকারে প্রতিদিন সর্বোচ্চ ১০ লিটার অকটেন বা পেট্রোল নিতে পারবে। এসইউভি, জিপ ও মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার অকটেন বা পেট্রোল নিতে পারবে।
এছাড়া পিকআপ ও লোকাল বাসে ৭০ থেকে ৮০ লিটার ডিজেল এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও কনটেইনার ট্রাকে ২০০ থেকে ২২০ লিটার ডিজেল নিতে পারবে।
ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় ভোক্তাকে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ দিতে হবে। পরবর্তীবার তেল নেওয়ার সময় আগের ক্রয় রশিদের মূল কপি জমা দিতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।









