দুর্নীতি দেশের প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
মন্ত্রী বলেছৈন, এই দুর্নীতি বন্ধ করা গেলে বেশিরভাগ সমস্যাই সমাধান হয়ে যাবে। তাই দুর্নীতিমুক্ত দেশ গঠনে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তাবায়নে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
রবিবার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
এসময় আফরোজা খানম বলেছেন, সরকারি কাজের টেন্ডার, সার ডিলার নিয়োগসহ সকল কাজে দলীয় পরিচয় না দেখে যোগ্যদের প্রাধান্য দিতে হবে। অন্যদিকে কৃষিজমি রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে নির্দেশ দিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, দেশের সাধারণ জনগণ আমাদের অনেক আশা নিয়ে ভোট দিয়েছেন। কি পেলাম, সেটা বড় কথা নয়। বরং জনগণ কি পেলো সেটাকে বড় করে দেখতে হবে।









