জ্বালানি তেল পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে সমালোচনা করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন।
তিনি মন্তব্য করেন, সংসদে তেলের প্রাচুর্য দেখা গেলেও বাইরে সাধারণ মানুষের জন্য তেল পাওয়া কঠিন হয়ে পড়েছে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি যাত্রাবাড়ী ও কদমতলি এলাকার পরিবেশ দূষণ, অব্যবস্থাপনা এবং জননিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি সায়েদাবাদ এলাকায় যানজট নিরসনে সরকারের বিশেষ উদ্যোগ কামনা করেন।
গণভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৭৮ সালে বিএনপি গণভোটের সূচনা করেছিল, অথচ ২০২৬ সালে এসে তারাই এখন গণভোটকে অস্বীকার করছে।









