আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২টা ৪৮ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের শিলচর এলাকা।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং প্রায় ১০ কিলোমিটার গভীরে।
ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে হলেও এর প্রভাব বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় অনুভূত হয়।
হঠাৎ এই কম্পনে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নেন। ভারতের আসামেও একইভাবে কম্পন টের পাওয়া গেছে।









