ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান ইবি থানায় মামলা করেন।
মামলার আসামিরা হলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান, উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিত কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলছিলেন, নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে চারজনের নামে মামলা করেছেন। মামলাটি দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় দায়ের করা হয়েছে। তদন্ত শেষ হলে এ মামলার আসল ঘটনা সম্পের্কে বলা যাবে।









