দেশে র্যাবের মতো এ রকম একটি সংগঠন দরকার আছে বলে মনে করছেন র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
তিনি আজ রবিবার (৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ।
,র্যাব বিলুপ্তি নিয়ে এ মহাপরিচালক বলেন, র্যাব বিলুপ্ত হবে কি না তা সরকারের বিষয়। তবে আমাদের দায়িত্ব কাজ করা, তা আমরা করব।
এ সময় তিনি আরও বলেন, র্যাবের নিজেদের অপকর্ম গত দেড় বছরে নেই বললেই চলে। র্যাব সঠিকভাবে পরিচালিত হবে। সে বিষয়ে সরকারের নিদর্শন আছে।
আহসান হাবীব পলাশ বলেন, বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত যেসব বিষয় আছে তার জন্য আমাদের পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করা হবে।









