সংসদের ভেতরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলার সময় বাইরে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ভূঁইয়ার নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে দশটায় এ মানববন্ধন শুরু হয়ে দুপুরে শেষ হয়।
মানববন্ধনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলছিলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের কথা উল্লেখ করে বলছিলেন, তাদের পরিবারগুলো গত দেড় বছর ধরে দুর্বিষহ জীবনযাপন করছে। যারা এসব মানুষকে শহীদ ও আহত করেছে, তাদের বিচার বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের এক দফা দাবিতে বলেছিলাম, শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে। কিন্তু আমরা সেই ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ করতে পারিনি।
এনসিপির এই নেতা বলছিলেন, ৫ আগস্টের পর থেকেই রাষ্ট্রপতিকে অপসারণের দাবি বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম থেকে এসেছে। সে সময় সংবিধানের দোহাই দিয়ে এবং নানা সংকট ও অস্থিতিশীলতার কথা বলে রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয়া হয়নি। আমরা চেষ্টা করেছি, রাজপথে আমাদের সহযোদ্ধারা চেষ্টা করেছে, কিন্তু তা হতে দেয়নি। এখন কোনো সাংবিধানিক সংকটের আশঙ্কা নেই। সংসদ এখন আইনগতভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে। ফ্যাসিবাদের সর্বশেষ চিহ্ন এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে।
‘রাষ্ট্রপতির বক্তব্যের সময় আমরা দেখতে চাই, কারা সংসদে বসে রাষ্ট্রপতির বক্তব্য শুনছেন। এখান থেকেই বাংলাদেশ দুইভাগে বিভক্ত হবে। একটি হলো ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি হলো ফ্যাসিবাদের বিপক্ষে বলেও যোগ করেন তিনি।
‘আমরা এনসিপিসহ জুলাই শহীদদের এই অবস্থান থেকে সরকারসহ সব দলের প্রতি আহ্বান জানাই, সংবিধান সংস্কার পরিষদে শপথ নিয়ে গণভোটের ম্যান্ডেট অনুযায়ী কাজ করুক’ বলছিলেন আশিক মাহমুদ ভূঁইয়া।









