দেশে হামের ভ্যাকসিনের মজুত স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ইউনিসেফ থেকে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
তিনি হামে মৃত্যুর পরিসংখ্যান নিয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে।
এছাড়া আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি।









