যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রাণহানির ঘটনা ঘটেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই সংঘাতের প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশেই সীমাবদ্ধ নেই এর ঢেউ ছড়িয়ে পড়েছে আশপাশের অঞ্চল ও আরও কয়েকটি দেশে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে ইরান; যেখানে সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৬৬ জন। লেবাননে নিহত হয়েছেন ১৫৩০ জন, আর ইরাকে প্রাণ হারিয়েছেন ১১৭ জন। ইসরায়েলে নিহতের সংখ্যা ৩৪ এবং যুক্তরাষ্ট্র ও ইয়েমেনে নিহত হয়েছেন ১৩ জন করে।
এদিকে উপসাগরীয় অঞ্চলেও হতাহতের ঘটনা ঘটেছে। কাতার ও কুয়েতে নিহতের সংখ্যা ৭ জন করে। অন্যদিকে বাহরাইন, ওমান এবং সৌদি আরবে নিহত হয়েছেন ২ জন করে।
তালিকায় উঠে এসেছে বাংলাদেশি প্রবাসী নিহতের তথ্যও। এতে বাংলাদেশের নিহত হয়েছেন ৬ জন, আর ফিলিস্তিনের পশ্চিম তীরে ৪ জন নিহত হয়েছেন। একই সংখ্যক (৪ জন) প্রাণহানি ঘটেছে সিরিয়াতেও।
ইউরোপীয় দেশ ফ্রান্সে এই সংঘাত-সংশ্লিষ্ট ঘটনায় ১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
তথ্যসূত্র: রয়টার্স









