রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি
প্রকাশ:

বিস্তারিত
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বুধবার ( ২৫ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে আয়োজিত সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনাপ্রধান।
দুপুর দেড়টায় রেশম শিল্পের আধুনিকায়নের করণীয় নির্ধারণী বিষয়ক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।
বিকাল সাড়ে ৪টায় মন্ত্রিপরিষদ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
অর্থমন্ত্রীর কর্মসূচি
বিকাল ৩টায় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচি
বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।








