সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
প্রকাশ:

বিস্তারিত
দৈনন্দিন কেনাকাটা বা জরুরি প্রয়োজনে রাজধানীর বিভিন্ন মার্কেটে যেতে হয় নগরবাসীকে। তবে যানজট পেরিয়ে গিয়ে যদি দেখা যায় দোকানপাট বন্ধ, তাহলে সময় ও পরিশ্রম দুটোই নষ্ট হয়। এ জন্য বের হওয়ার আগে দেখে নেয়া ভালো, এদিন কোন কোন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। এবার তাহলে জেনে নিন সোমবার (৬ এপ্রিল) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে।
যেসব এলাকার মার্কেট বন্ধ
সাপ্তাহিক ছুটির কারণে সোমবার রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে—
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী বাণিজ্যিক এলাকা, নাখালপাড়া, মহাখালী আন্তঃনগর বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের কিছু অংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের কিছু অংশ, যাত্রাবাড়ীর কিছু অংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।
যেসব মার্কেট অর্ধদিবস বন্ধ
কিছু মার্কেট সোমবার আংশিক সময়ের জন্য বন্ধ থাকবে। এসব মার্কেটের মধ্যে রয়েছে—
পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২), গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।








