রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মগবাজার, গুলিস্তান, পল্টন, সচিবালয়সহ ঢাকার বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টির খবর পাওয়া গেছে।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশে মেঘ জমতে থাকে। রাত সাড়ে ৮টায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়।
এদিকে অনেকেই হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন, বিশেষ করে অফিস শেষে বাসায় ফেরার পথে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষার আগে এমন কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি স্বাভাবিক।









