পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার যে খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, তা সঠিক নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। তিনি এ ধরনের সংবাদকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন।
গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে জানান, 'শুক্রবার প্রধানমন্ত্রীর ভাষণের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।' বরং এই নিয়ে কিছু জায়গায় যে অষ্পটতা তৈরি হয়েছে তা থেকে সাবইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ।









