জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শনিবার এক শোক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, আজ ২৮ মার্চ সিঙ্গাপুর স্থানীয় সময় বেলা দেড়টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার ইন্তিকালের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক









