রাজধানী ঢাকা মিরপুরে বহুতল একটি ভবনে আগুন লেগেছে। মিরপুর ২ নম্বর সেকশনে স্টেডিয়ামের বিপরীত পাশে ১১তলা ভবনের (এল এ প্লাজা) তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
আজ সোমবার দুপুরে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে ফায়ার সার্ভিস সেখানে আটকেপড়া চারজনকে উদ্ধার করেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১টা ৫৩ মিনিটে আগুনের খবর পায় তারা। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টা ৫৮ মিনিটে। চারটি ইউনিট কাজ করছে। আগুন নেভাতে আরও দুটি ইউনিট সেখানে যাচ্ছে।









