আজ ঈদুল ফিতর উদ্যাপন ৩ দেশে
প্রকাশ:

বিস্তারিত
শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার ও মালিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে।
বুধবার রাষ্ট্রীয়ভাবে চাঁদ দেখার ঘোষণা দেওয়ায় দেশগুলোতে ঈদের প্রস্তুতি সম্পন্ন হয় আজ ।
সরকারি কর্তৃপক্ষ জানানো হয়, চাঁদ দেখার ভিত্তিতেই রমজান মাসের সমাপ্তি ঘোষণা করে ঈদের দিন নির্ধারণ করা হয়েছে। এক মাস সিয়াম সাধনার পর মুসলমানরা আজ আনন্দ, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদ্যাপন করছেন।
বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার তারতম্যের কারণে ঈদের তারিখ একদিন এদিক-সেদিক হতে পারে। ফলে কোথাও একই দিনে ঈদ পালিত হলেও, অন্য দেশে তা একদিন পরে উদ্যাপিত হয়।
ধর্মীয় তাৎপর্যের দিক থেকে ঈদুল ফিতর মুসলিমদের অন্যতম প্রধান উৎসব।








