বিরোধীদলে যারা রয়েছে, তাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
তিনি বলেছেন, তারা বলে বিএনপিকে নাকি ক্ষমতা থেকে সরিয়ে দেবে। বিএনপি এ দেশে ভেসে আসেনি। বিএনপির সঙ্গে এ দেশের জনগণ রয়েছে।
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এসময় তিনি বলেছেন, তারেক রহমান যত কাজ করেছেন, সব কাজই সাধারণ মানুষের পক্ষে গেছে। সাধারণ মানুষের উপকার হয়েছে। কৃষক কার্ড থেকে শুরু করে যত কিছু করেছেন, সবই সাধারণ মানুষের জন্য করেছেন। তিনি সারাক্ষণ সাধারণ মানুষের জন্য কাজ করছেন।
আব্দুস সালাম আরও জানান, আমাদের নেতা প্রতিনিয়ত জনগণের কথা ভাবেন। তিনি সারাক্ষণ জনগণের জন্য চিন্তা করেন। এ দেশের মানুষ আমাদের নেতার সঙ্গে আছে। দুই মাসে তিনি যে কাজ করেছেন, পাঁচ বছরে জনগণের ভাগ্য পরিবর্তন করে দেবে।









