আজ রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম। এই শহরের বায়ুমানের স্কোর ৯৬। এই স্কোর মোটামুটি ভালো হিসেবে বিবেচিত করা হয়।
তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমানের স্কোর ২৩১, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। ৯২ স্কোর নিয়ে দেশটির আরেকটির শহর মুম্বাইয়ের অবস্থান ২০তম। এই শহরে বাতাসও অনেকটা পরিষ্কারই বলা যায়। প্রায় সময় তালিকার প্রথম সারিতে থাকা ভারতের কলকাতার অবস্থান আজ ৩৭ তম। এই শহরের বাতাসও মোটামুটি ভালো।
এদিকে, ১০৭ স্কোর নিয়ে ১২তম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দূষণের মাত্রা কম হলেও বায়ুমানের এই স্কোর শহরটির সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। দেশটির আরেকটি শহর করাচির স্কোর ৮১। বায়ুমানের এই স্কোর মোটামুটি ভালো।
অন্যদিকে দূষণের তালিকায় স্থান পেয়েছে চীনের আটটি শহর। ১৬৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেংডু (অস্বাস্থ্যকর), ১১৯ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে উহান (সংবদেনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর), ১১৭ স্কোর নিয়ে দশম অবস্থানে হাংজু (সংবদেনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর)।









