প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বাড়তে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৪৩ বিলিয়ন মার্কিন ডলারে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, সদ্যসমাপ্ত মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। এ মাসে প্রায় ৪ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে, যা রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভ ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯.৮১ বিলিয়ন ডলার।









